কর্তব্যে গাফিলতি, শোকজ অতিরিক্ত জেলাশাসক শেখ আনসার আহমেদকে

Spread the love

মালদা ৬ এপ্রিল : এসআইআর নিয়ে গত ১ এপ্রিল মোথাবাড়ি, সুজাপুর কালিয়াচক সহ বিস্তীর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনায় শোকজ করা হল মালদার অতিরিক্ত জেলাশাসককে। কর্তব্যে গাফিলতির অভিযোগে অতিরিক্ত জেলাশাসক শেখ আনসার আহমেদকে শোকজ নোটিশ। ওইদিন পরিস্থিতি সঠিকভাবে মোকাবিলা করতে ব্যর্থতা, সঠিকভাবে কর্তব্য পালন না করা এবং ঘটনাস্থলের পরিস্থিতি সঠিকভাবে ওপরমহলে না জানানোর অভিযোগে শোকজ। এক সপ্তাহের মধ্যে শোকজ- এর জবাব দেওয়ার নির্দেশ। জবাব সন্তোষজনকজনক না হলে ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত শোকজ নোটিশে। এছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভিডিও ও স্থানীয় জনগণের বক্তব্যে জানা গেছে তিনি স্থানীয় লোকজন দের বুঝিয়ে আবরোধ তোলার কাজ করছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *