মালদা কলেজে আবাসিকের জন্য যোগা বাধ্যতামূলক

Spread the love

মালদা ১৯ মে : পড়ুয়াদের মধ্যে বাড়তে থাকা মোবাইল আসক্তি কমাতে অভিনব উদ্যোগ নিল মালদা কলেজ কর্তৃপক্ষ। গরমের ছুটির পর কলেজ খোলার প্রথম দিন থেকেই হস্টেলে থাকা ছাত্রছাত্রীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত যোগা ক্লাসে উপস্থিতি।

কলেজের অধ্যক্ষ মানস কুমার বৈদ্য জানান, গভীর রাত পর্যন্ত মোবাইল ব্যবহারের কারণে পড়ুয়াদের ঘুম ও পড়াশোনার ক্ষতি হচ্ছে। তাই নিয়মিত যোগাভ্যাসের মাধ্যমে তাদের জীবনযাত্রায় শৃঙ্খলা ফেরানোই এই উদ্যোগের লক্ষ্য।

বর্তমানে কলেজের তিনটি হস্টেলে প্রায় ১৫০ জন আবাসিক পড়ুয়া রয়েছে। হস্টেল সুপার মিঠুন রায় জানান, যোগা ক্লাসে অনুপস্থিত থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

পড়ুয়াদের যোগ প্রশিক্ষণ দিচ্ছেন বোটানি বিভাগের প্রধান পীযুষকান্তি সাহা। তিনি জানালেন।

পড়ুয়ারা এগিয়ে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *