মালদায় পোস্টাল ব্যালট নিয়ে বিশৃঙ্খলা, ভোট দিতে না পেরে ক্ষোভে ফুঁসছেন ভোটকর্মীরা

Spread the love

মালদা: পোস্টাল ব্যালটে ভোট দাওয়া নিয়ে মালদহ জেলাতে চরম বিশৃঙ্খলা। সোমবার সকাল থেকে মালদহ মডেল মাদ্রাসা স্কুলে প্রিসাইডিং অফিসার থেকে পোলিং অফিসার সকলেই ইংরেজ বাজারের ভোটার কিন্তু তাঁরা আজ সকলে নির্দিষ্ট ভোট কেন্দ্রে ভোট দিতে এলে জানতে পারেন যে বিধানসভা কেন্দ্রে তাঁরা ভোট নিতে যাবেন সেখানেই তাঁদেরকে ভোট দিতে হবে। এই নিয়ে সকাল থেকে বিক্ষোভ ভোট কর্মীদের। খবর পেয়ে ইংরেজ বাজারের তৃণমূলের প্রার্থী আশিস কুন্ডু এবং বিজেপির প্রার্থী অম্লান ভাদুড়ি মডেল মাদ্রাসা স্কুলে ছুটে আসেন। তৃণমূল প্রার্থীর অভিযোগ এসআঈআর এর নাম করে প্রচুর ভোটারের নাম কেটেছে। এখন যাঁরা বৈধ ভোটার তাঁদের কে ভোটদান থেকে বিরত রাখতে নির্বাচন কমিশন চক্রান্ত করে এই নির্দেশ দিয়েছে। কোনো ভাবেই প্রশাসননের এই নির্দেশ মানা হবে না। পোস্টাল ব্যালটের ভোট এখানেই নিতে হবে।

পাশাপাশি বিজেপির প্রার্থী অম্লান ভাদুড়ি বলেন তৃণমূল বুঝে গিয়েছে যে তাঁরা হারছে তাই এই চক্রান্ত করছে সমস্ত কিছুই নবান্নের নির্দেশে হচ্ছে। ভোটকর্মীদের অভিযোগ হাতে মাত্র দুই দিন সময় এই মুহূর্তে চাঁচল রতুয়া হরিশ্চন্দ্রপুর মালতিপুরে গিয়ে ভোট দেওয়া সম্ভব না। আমাদের কে বলা হয়েছিল এই স্কুলে আসতে আমরা এখানেই ভোট দেবো। এক প্রিসাইডিং অফিসার বলেন কি অদ্ভুত ব্যাপার আমরা ভোট নিতে যাব অথচ আমরাই আজ ভোট দিতে পারছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *