মালদায় শুরু ‘ভিবি-জি রামজি’ প্রকল্প, বছরে ১২৫ দিনের কাজের নিশ্চয়তা

Spread the love

মালদা ২ জুলাই : কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এবং রাজ্য সরকারের সহযোগিতায় মালদা জেলায় শুরু হয়ে গেল বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) প্রকল্প অর্থাৎ ভিবি-জি রামজি প্রকল্প অর্থাৎ বছরে ১২৫ দিনের কাজের নিশ্চয়তা প্রকল্প। বৃহস্পতিবার মালদা জেলার পুরাতন মালদা ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েতের আন্ধারকটা গ্রামে এই প্রকল্পের কাজের আনুষ্ঠানিক সূচনা হয়। সূচনা পর্বে হাজির ছিলেন মালদা কেন্দ্রর বিধায়ক গোপাল চন্দ্র সাহা, জেলা গ্রামোন্নয়ন আধিকারিক পূর্ণদেব মালাকার, পুরাতন মালদার বিডিও অনিক রায়, পুরাতন, মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ অন্যান্যরা।

এদিন তাদের সকলের উপস্থিতিতে আদিবাসী নৃত্যানুষ্ঠান এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সূচনার পরপরই বিধায়ক সহ উপস্থিত জনপ্রতিনিধি এবং আধিকারিকরা কোদাল চালিয়ে মাটি কেটে। বিকশিত ভারত- নিশ্চয়তা এবং আজীবিকা মিশন গ্রামীণ প্রকল্পের অর্থাৎ বছরে ১২৫ দিনের কাজের কর্ম নিশ্চয়তা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের দিন ভাবুকের আন্ধারকটা গ্রামে ১লক্ষ ৮০ হাজার টাকা বরাদ্দে একটি পুকুর খনন কাজের শুভারম্ভ হয়। ফলে গ্রামীণ এলাকার মানুষজনের মুখে চওড়া হাসি ফুটে ওঠে। ভিবি-জি রামজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *