
মালদা: মালদায় মর্মান্তিক পথ দুর্ঘটনা।পথ দুর্ঘটনায় আহত দুই জন। তাদের অবস্থা আশঙ্কা জনক। আহতরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আহতদের নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে মালদা জেলার ইংরেজ বাজার থানার অন্তর্গত লক্ষীপুর এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে একটিবার দ্রুতগতিতে মালদার দিক থেকে মানিকচকের দিকে যাচ্ছিল। সেই সময় অপরদিক থেকে একটি টোটো মালদার দিকে আসছিল। সেই সময় বাস ও টোটো মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে গুরুতর আহত হয় তিনজন প্রোটোজাত্রী বলে জানা যায়। টোটো তে ধাক্কা মারার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি বাড়ির প্রাচীরে ধাক্কা মারে বলেও জানা যায়। তবে বাস যাত্রী কোন হতাহতের খবর নেই।