
মালদা: তৃণমূল পরিচালিত রাজ্য সরকার ক্ষমতা থেকে যেতেই বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক অভিযোগ উঠে আসছে। এবার মালদা জেলার গাজোল ব্লকের করকচ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান এবং এক ঠিকাদারের বিরুদ্ধে পঞ্চদশ অর্থ কমিশনের ফান্ডের প্রায় ৫০ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। গত ৮ জুলাই জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগ পত্রে উল্লেখ রয়েছে, ওই ফান্ড থেকে ২০২৪ – ২০২৫ অর্থ বর্ষে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে প্রধান এবং এক ঠিকাদার। এরা কোনো কাজ না করেই ভুয়ো বিল বানিয়েছে। কোথাও সামান্য কাজ করে নিজেদের প্রভাব খাটিয়ে অঞ্চল অফিসকে বুড়ো আঙুল দেখিয়ে, ওই বিল গুলি পাশ করে প্রায় ৫০ লক্ষ টাকা আত্মসাৎ করে নেয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে প্রধান।