মালদায় পৃথক অভিযানে ৫ বাংলাদেশী অনুপ্রবেশকারী গ্রেপ্তার, মানবপাচার চক্রের যোগে ভারতীয় দালালও ধৃত

Spread the love

মালদা- দুটি পৃথক ঘটনায় ৫ বাংলাদেশী অনুপ্রবেশ কারী গ্রেফতার। গ্রেফতার এক ভারতীয় পাচারকারী দালাল। যার সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক বড় মানুষ পাচারকারী চক্রের সঙ্গে সরাসরি যোগ। মালদার হবিবপুর থানা এলাকার ঘটনা।
দালালের নাম রিপন বিশ্বাস। বাড়ি হবিবপুরের দাল্লা এলাকায়। ১২ হাজার টাকার বিনিময়ে মহম্মদ মানিক নামে এক বাংলাদেশী-কে হবিবপুর ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে পার করছিল। হবিবপুর থানার পুলিশ এবং বিএসএফ যৌথ অভিযানে তাঁদের ধরে। এই মহম্মদ মানিক বেশ কিছুদিন ধরেই মালদা ও মুর্শিদাবাদ এলাকায় লুকিয়ে ছিল। তাঁর সঙ্গে জঙ্গি যোগের সন্দেহ করা হচ্ছে। তাঁর বাড়ি বাংলাদেশের রাজশাহীতে।
অন্যদিকে হবিবপুর সীমান্ত এলাকা থেকেই বিএসএফ আরও চার জন বাংলাদেশীকে পাকড়াও করেছে। তাঁদের বাড়িও বাংলাদেশের রাজশাহী এলাকাতেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *