মালদহে পদ্ম শিবিরে উৎসব, দ্বিতীয়বার বিধায়ক গোপাল সাহা

Spread the love

মালদা ৫ মে‌ : মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। এই জয় মালদহ বিধানসভার মানুষের জয়। দ্বিতীয়বারের জন্য বিধায়কের পদে বহাল মালদহ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। ৫০ হাজার ১২৮ ভোটে জয়লাভ। গতকাল ভোট গণনার পর মঙ্গলবার সকাল থেকে মালদহ বিধানসভার নবনির্বাচিত বিজেপি বিধায়কের নিজস্ব বাসভবন ৮ মাইল এলাকায় নবনির্বাচিত বিধায়ক কে শুভেচ্ছা জানাতে অসংখ্য বিজেপি কর্মী সমর্থকদের ভিড়। গোপাল সাহা

ফুলের মালা পুষ্প স্তবক দিয়ে বিধায়ককে বরণ ও কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ। এরপর বিধায়কের গড় ৮ মাইল এলাকা জুড়ে বিজয় মিছিল, কর্মী সমর্থকদের মধ্যে জয়ের উল্লাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *