মহদিপুর সীমান্তে সতর্কতা

Spread the love

মালদা , ২০ ডিসেম্বর : আবারো নতুন করে অশান্তির আগুন ওপার বাংলায়। এদিকে এর জেরে এপার বাংলার সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। তবে স্বাভাবিক রয়েছে মালদার ভারত বাংলাদেশ সীমান্ত বন্দর মহদীপুর। রপ্তানি আমদানি ব্যবসা যেমন স্বাভাবিক গতিতে চলেছে। ওপার থেকে তেমন বাসিন্দারা এপারে আসছে কম। তবে ভারত থেকে বাংলাদেশে ফিরে যাচ্ছে বাংলাদেশীরা। তারা জানাচ্ছেন, ঢাকায় গন্ডগোল হচ্ছে। রাজশাহী এবং শিবগঞ্জ এলাকায় তাদের বাড়ি সেখানে কোন গন্ডগোল হচ্ছে না বাড়ির লোকের সাথে কথাবার্তা হয়েছে। তবে কিছুটা হলেও তারা আতঙ্ক নিয়ে বাড়ি ফিরছেন। মহদিপুর সীমান্তে সতর্কতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *