ভোটের ঘোষণা হতেই পুরাতন মালদায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

Spread the love

মালদা , ১৬ মার্চ : ভোটের ঘোষণা হতেই পুরাতন মালদা জুড়ে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল। সোমবার সকাল থেকে পুরাতন মালদা থানার অন্তর্গত বিভিন্ন স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুট মার্চ করতে দেখা যায়। নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যেই এই টহল বলে প্রশাসন সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, পুরাতন মালদার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ যৌথভাবে টহল দিচ্ছে।

এলাকাবাসীদের সঙ্গে কথা বলে নিরাপত্তা সংক্রান্ত বার্তাও দেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটকে ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকেই বিশেষ নজর রাখা হচ্ছে। আগামী দিনগুলিতেও টহল আরও বাড়ানো হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *