জঞ্জাল প্রক্রিয়াকরণ : অত্যাধুনিক মেশিন বসল ইংরেজবাজার পৌরসভায়

Spread the love

মালদা, ১৪ মার্চ : জঞ্জাল সরাতে এবার বড় প্রকল্প নিল স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি (সুডা)। এই প্রকল্পের কাজ ইংরজবাজারে শুরু হল শনিবার। উপস্থিত ছিলেন, পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা,

কাউন্সিলর শুভময় বসু, চৈতালি ঘোষ সরকার,গায়ত্রী ঘোষ সহ সিআইসি সদস্যরা। দিল্লির একটি বেসরকারি সংস্থা ইংরেজবাজার ও পুরাতন মালদা পুরসভার মোট চারটি এলাকায় জমে থাকা জঞ্জাল প্রক্রিয়াকরণ করবে। মোট খরচ প্রায় ৮ কোটি টাকা। একটি অত্যাধুনিক মেশিনের মাধ্যমে জমে থাকা বর্জ্য তিনভাগে ভাগ করা হবে। প্লাস্টিক, বায়ো সয়েল এবং স্টোন চিপস। বায়োসয়েল দিয়ে পরে জৈব সার তৈরি হবে। এই তিনটি জিনিসকে একই সঙ্গে একই সময়ে পৃথক করবে মেশিনটি। প্রতিদিন প্রায় ১ হাজার টন বর্জ্য প্রক্রিয়াকরণ হবে একেকটি প্লটে।

ইংরেবাজার পুরসভার বাইপাস লাগোয়া প্ল্যান্ট, কাঞ্চনটার এবং বাহাদুরপুরে একই সঙ্গে কাজ চলবে। বেশ কিছু প্রক্রিয়াজাত বর্জ্য চলে যাবে গুজরাত সহ অন্যান্য রাজ্যে। এই প্রক্রিয়ার দায়িত্ব পেয়েছে দিল্লির একটি বেসরকারি সংস্থা। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, এই প্রকল্পের মাধ্যমে ইংলিশবাজার শহরে আর জঞ্জাল জমবে না। শহর ঝকঝকে হবে। তাই চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *