
মালদা ৩১ মার্চ : কালিয়াচক দুই ব্লকের অন্তর্গত একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় বহু বৈধ ভোটারের নাম বাদ পড়ায় কয়েকদিন থেকে ক্ষুব্ধ ভোটারেরা একাধিক কার্যক্রম নিয়ে রাস্তায় অবরোধ এবং প্রতিবাদ কার্যক্রম শুরু করছেন। সোমবারের পর মঙ্গলবারও দুপুর থেকে যথারীতি মোথাবাড়ি চৌরঙ্গী রোড অবরোধ করে প্রতিবাদ এবং বিক্ষোভ শুরু হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট ব্লক কার্যালয়ে কংগ্রেসের তরফে অফিস লাগুয়া একটি প্রতিবাদ অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়। প্রতিটিটেই মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সব নিয়ে ভোটারের নাম বাদ পড়ায় কার্যত ক্ষেপে উঠেছে মানুষ। ঘটনার খবর পেয়ে উপস্থিত আছে কেন্দ্রীয় বাহিনীর জোয়ান থেকে পুলিশ প্রশাসনের কর্তারা। যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রকৃত ভোটারের নাম তালিকায় উঠুক এই দাবিতে সোচ্চার স্থানীয় বাসিন্দারা।