
মালদা ১৫ ডিসেম্বর : ভয়াবহ আগুনের ঘটনায় পুড়ে ছাই দোকান সহ বাড়ি। অল্পের জন্য রক্ষা পেল আশেপাশের দোকান সহ পাট ভর্তি গোডাউন গুলি। সোমবার দুপুরে আগুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লো মালদার মানিকচক থানার মথুরাপুরের ভূতনি ব্রিজ সংলগ্ন এলাকায়। বাড়ি ও দোকানে থাকা সবকিছু পুড়ে ছারখার হয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছে অশোক মন্ডল ও ভীম মন্ডলের দুই ভাইয়ের পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুতনি ব্রিজ সংলগ্ন এলাকায় বাড়ি ও দোকান ছিল অশোক মন্ডল ও ভীম মন্ডল নামে দুই ভাইয়ের। স্ত্রী সন্তানরা চা সহ বিভিন্ন দোকানে সামগ্রী বিক্রি করে দিন যাপন করত। হঠাৎ ই তাদের দোকানে আগুন লাগে মুহূর্তের মধ্যে দোকান সহ বাড়ির সব কিছু আগুনে দাও দাও করে জ্বলতে থাকে। স্থানীয়দের নজরে আসতে তড়িঘড়ি তারা আগুন নিয়ন্ত্রণে আনতে হাত লাগাই। আগুন নিয়ন্ত্রণে আসলেও বাড়ির সবকিছু পুড়ে ছারখার হয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছে দুই ভাইয়ের পরিবার। দোকানের সামগ্রী ফ্রিজ থেকে মূল্যবান জিনিস নগদ টাকা আসবাবপত্র সবকিছু পুড়ে ছারখার হয়েছে।

ঘটনায় দুই পরিবার অসহায় হয়ে পড়েছে। স্থানীয়দের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও কিছুই বাঁচানো সম্ভব হয়নি। অসহায় হয়ে পড়া দুই ভাইয়ের পরিবারকে সরকারিভাবে যাতে সহযোগিতা করা হয় সে আবেদন স্থানীয়দের। রান্না করতে গিয়ে অসাবধানতাবশত এই আগুন বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে।