বেহাল রাস্তা ঘিরে ক্ষোভ, প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাস

Spread the love

মালদা , ৩০ মার্চ : দীর্ঘদিন ধরে এলাকার রাস্তার অবস্থা বেহাল। কিন্তু হয়নি কোন সুরাহা। এবার প্রচারে গিয়ে এলাকার মানুষের ক্ষোভের মুখে গাজল বিধানসভার তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাস। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও। যদিও রাস্তার বেহাল দশা নিয়ে বিজেপিকে দায়ী করেছে তৃণমূল প্রার্থী। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। হুডখোলা গাড়িতে করে মালদহের গাজোল বিধানসভার বৈরগাছি ১ নং পঞ্চায়েতের আলিনগর গ্রামে ভোট প্রচারে গেছিলেন তৃণমূল প্রার্থী। পেছনে মোটরবাইক নিয়েছিল কর্মীরা। সেই সময় এলাকার কিছু যুবক তার গাড়ির কাছে গিয়ে বেহাল রাস্তা নিয়ে অভিযোগ জানাতে গিয়ে ক্ষোভ উগড়ে দেন। ওই যুবকদের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকার রাস্তা বেহাল। বারবার তারা বলা সত্বেও কাজ কেন হয়নি। যেখানে তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ তাদের উত্তরে বলেন এখানে ১০ বছর ধরে বিজেপির সাংসদ ৫ বছর ধরে বিজেপির বিধায়ক রয়েছে। তারা কাজ করতে পারেনি। তিনি জিতলে কাজ করবেন। যদিও যুবকরা বলেন পঞ্চায়েত এবং জেলা পরিষদ তৃণমূলে রয়েছে তবে কেন কাজ হয়নি। পরবর্তীতে যুবকদের সঙ্গে হাত মিলিয়ে প্রচারে এগিয়ে যান তৃণমূল প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *