
মালদা ৩০ মার্চ : হরিশ্চন্দ্রপুর বিধানসভায় পুরনো মুখের উপর ভরসা কংগ্রেসের।প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম কে প্রার্থী ঘোষণা।প্রার্থী হওয়ার পরেই বিজেপিকে গুরুত্ব না দিয়ে তৃণমূল প্রার্থী মতিবুর রহমানকে ভাগ্না বলে সম্মোধন। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। দীর্ঘ প্রতীক্ষা এবং জল্পনার পর রবিবার সন্ধ্যায় কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।

হরিশ্চন্দ্রপুরে কংগ্রেস প্রার্থী হয়েছেন প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম। তারপরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার দাবি এই বিধানসভায় মূল লড়াই হবে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে। বিজেপি ফ্যাক্টর না। লোকসভা নির্বাচনে এই বিধানসভার মানুষ তার উপর আস্থা রেখে ছিল। তাই আত্মবিশ্বাসী রয়েছেন মোস্তাক।