মালদায় কংগ্রেসে ভাঙন, চার নেতা তৃণমূলে যোগ

Spread the love

মালদা , ২৮ মার্চ : বিধানসভা নির্বাচনে প্রাক মুহুর্তে মালদায় ফের ভাঙ্গন কংগ্রেসে। সুজাপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সাবিনা ইয়াসমিনের হাত ধরে চার কংগ্রেস নেতা যোগদান করলো তৃণমূল কংগ্রেসে। শনিবার দুপুরে কালিয়াচক এলাকায় তৃণমূল কংগ্রেসের নির্বাচনে কার্যালয়ে অনুষ্ঠিত এই যোগদান শিবিরে আনুষ্ঠানিকভাবে গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের এই চার কংগ্রেস নেতা শরিফ আলি,সাকিরুল ইসলাম, ইউসুফ আলী এবং মোক্তারুল হক যোগদান করে। দলত্যাগী কংগ্রেস নেতাদের দাবি এলাকার উন্নয়নের স্বার্থে তারা তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। তৃণমূলে যোগ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *