
মালদা ৪ জুলাই : ইংরেজবাজার শহরের কালীতলা এলাকায় জেলার প্রাচীন অন্যতম ঐতিহ্যবাহী বুড়া কালী মন্দিরে শনিবার অনুষ্ঠিত হল দেবীর প্রতিমার অঙ্গরাগ অনুষ্ঠান। দীর্ঘ ৩৯ বছর পর মন্দিরের কালী প্রতিমাকে নতুন করে রং করা হয় এবং সোনা-রুপার গয়নায় সজ্জিত করা হয়। এই বিশেষ অনুষ্ঠানে ভক্তদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়। মন্দির চত্বরে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন বহু পুণ্যার্থী ও দর্শনার্থী।

মন্দিরের সেবায়েত প্রলয় ওরফে বাবু ভট্টাচার্য জানান, বহুদিন পর প্রতিমার অঙ্গরাগের উদ্যোগ নেওয়া হয়েছে, যা মন্দিরের ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত। তিনি বলেন, ভক্তদের সহযোগিতায় প্রতিমাকে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে। অঙ্গরাগ অনুষ্ঠানকে ঘিরে মন্দিরে বিশেষ পুজো ও ধর্মীয় আচারও পালন করা হয়।