বাবলা সরকারের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ, তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে

Spread the love

মালদা , ৫ মে : বাবলা সরকারের কথা মনে আছে। ২০২৫ সালের ২ রা জানুয়ারি দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন এই তৃণমূল নেতা। রাজ্যে পরিবর্তন হতেই এবারে তার কানি মোড়ের পার্টি অফিসে, ভাঙচুর চালানোর অভিযোগ। তার পার্টি অফিসের সামনের অংশ এবং তালা ভেঙে ফেলা হয় বলে অভিযোগ। তার মৃত্যুর পর এই পার্টি অফিসেই বসতেন তার স্ত্রী তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন চৈতালি ঘোষ সরকার। তার অভিযোগ, তিনি পার্টি অফিসে থাকলে তাকেও হয়তো মারধর করা হতো। আমি একটা কথাই বলবো যে দলই ক্ষমতায় আসুক আইন যাতে সবাই মেনে চলে পুলিশ যাতে সঠিক কাজ করে। অন্যদিকে এই প্রসঙ্গে বিজেপি নেতা তথা ইংরেজবাজারের জয়ী প্রার্থী অম্লান ভাদুরি জানান, বাবলা সরকারের পরিবারের সাথে তৃণমূলের যে বিবাদ সেটা সর্বজন জানে। এখানে বিজেপি জড়িত নয় সেটা আমি পষ্ট করে বলে দিতে পারি। আমরা প্রতিশোধের রাজনীতি করি না। পুলিশ দেখুন বিজেপির জয়ের সুযোগে তৃণমূলেরই কেউ তার অফিসে ভাঙচুর করল কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *