
মালদা ১৯ ফেব্রুয়ারি : ফের বিএলও – র মৃত্যু মালদায়। পরিবারের অভিযোগ এসআইআয়ের চাপে মৃত্যু হয়েছে । এর পুরোটাই দায় নির্বাচন কমিশনের। মৃতের নাম মোঃ আনিকুল আলম- ৫৫। সুজাপুর অঞ্চলের বাসিন্দা কালিয়াচক হাই স্কুলের সহকারী শিক্ষক , সুজাপুর অঞ্চলের বুথ নম্বর ১৪৪ এর বিএলও নিযুক্ত ছিলেন। ইদানিং তিনি খুবই কাজের চাপে ছিলেন। বুধবার ৪৪ জনের পুনরায় এস আই আর এর ফর্ম ফেরত আসে এবং তার নিজের ফর্মটাও ফেরত আসে। এমনিতেই সকাল থেকে বুকের ব্যাথা অনুভব করছিলেন আনিকুল আলম। সুজাপুর প্রাথমিক হাসপাতালে চিকিৎসা করিয়ে আসেন। তারপর আবার এস আই আর এর কাজে বিডিও অফিস যান। সেখান থেকে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরেন, বাড়ী ফিরে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় পরিবারের লোকেরা স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করেন। বৃহস্পতিবার সকাল ৯টায় মারা যান বিএলও আনিকুল আলম। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।