
মালদা ২০ জুন : সারা রাজ্যের সাথে মালদা জেলায় পশ্চিমবঙ্গ দিবস পালন হল। মুল অনুষ্ঠানটি হয় শহরের ফোয়ারার সামনে। জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ ইংরেজবাজার শহরের ফোয়ারার মোড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির ফুর্তিতে মালা দেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। উপস্থিত ছিলেন দলের বিধায়ক সহ বহু মানুষ। ছিলেন জেলা শাসক, পুলিশ সুপার সহ প্রশাসনিক আধিকারিকেরা। ছিল মুখানাচ, ঢাকি। জাতীয় সঙ্গীত দিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালনের সুচনা হয়। বক্তব্য রাখেন বিজেপি সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্যরা।
https://shorturl.fm/bDul2