
মালদা , ১৪ আগস্ট: রাজ্যে ক্ষমতার পালাবদল হওয়ার প্রায় তিন মাসের মাথায় পদত্যাগ করলেন তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এবং সহকারি সভাধিপতি এটিএম রফিকুল হোসেন। শুক্রবার তাঁরা মালদা ডিভিশনাল কমিশনারের অফিসে এই পদত্যাগের চিঠি পাঠিয়েছেন। শুধু এই পদ থেকেই নয় , তৃণমূলের সমস্ত পদ থেকেও একইভাবে পদত্যাগের কথা জানিয়েছেন ওই দুই নেতানেত্রী। আগামী ১৭ আগস্ট মালদা জেলা পরিষদের অনাস্থা রয়েছে । তার আগেই সভাধিপতি ও সহকারি সভাধিপতির এই পদত্যাগকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।
উল্লেখ্য, তৃণমূলের শাসনকালে মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এবং সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেনের বিরুদ্ধে তেমন কোনো দুর্নীতির অভিযোগ কোথাও ওঠে নি। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন মুখ্যমন্ত্রীর গুড বুকে নাম ছিল লিপিকা বর্মন ঘোষের। কিন্তু রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই জেলা পরিষদের তৃণমূলের একটি গোষ্ঠী সভাধিপতি ও সহকারি সভাধিপতির বিরুদ্ধেই গত জুলাই মাসেই ডিভিশনাল কমিশনারের কাছে অনাস্থা প্রস্তাব জানিয়েছিল । সেই মতো প্রশাসন ১৭ আগস্ট এই অনাস্থার দিন ধার্য করা হয়েছে। আর তার আগেই এই পদত্যাগকে ঘিরেই জোর জল্পনা শুরু হয়েছে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, মালদা জেলা পরিষদের সভাধিপতির পাশাপাশি লিপিকা বর্মন ঘোষ তৃণমূলের মহিলা সেলের সাধারণ সম্পাদিকা ছিলেন। এটিএম রফিকুল সহকারি সভাধিপতির পাশাপাশি দলের জেলার সাধারণ সম্পাদক ছিলেন।
সভাধিপতি এবং সহকারী সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ বলেন, তৃণমূল দলের কিছু নেই। আর এই পরিস্থিতিতে ক্ষমতায় থেকে মানুষের জন্য কোনও কাজই করতে পারছিলাম না। সেক্ষেত্রে পরিষেবায় দিতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। তাই মানুষের কাছে জবাব দেওয়ার থেকে ঢের ভালো পদত্যাগ করা। এই সিদ্ধান্ত নিয়ে সমস্ত পথ থেকে সরে দাঁড়িয়েছি।