
মালদা: ওষুধের দোকানের আড়ালে গর্ভপাতের রমরমা কারবার! দীর্ঘদিন ধরে মোটা টাকার বিনিময়ে মহিলাদের গর্ভপাত করানোর অভিযোগ উঠল ওষুধের দোকানের মালিক সঞ্জীব সাহা ও তার স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। ওষুধ ব্যবসায়ী ও তার স্ত্রী কে গ্রেপ্তার করেছে মালদার চাচল থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচল হাসপাতাল মোড়ের একটি ওষুধের দোকানে।
চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের গেটের সামনে ওষুধের দোকানে পর্দা ফেলে গর্ভপাত করানোর কারবার চলছে ।
অভিযোগ, ‘নিউ আস্থা মেডিকেল’ নামে ওই দোকানে দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে মহিলাদের গর্ভপাত করানো হচ্ছিল। ওষুধের দোকানের মালিক সঞ্জীব সাহা ও লীলি পোদ্দার সাহা এই কারবার চালাচ্ছেন। আজ গর্ভপাত চলাকালীন স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলেন বলে অভিযোগ। ঘটনার ভিডিওও সামনে এসেছে।
অভিযোগের ভিত্তিতে ওষুধের দোকানের মালিক সঞ্জীব সাহা ও তাঁর স্ত্রী লিলি পোদ্দার সাহাকে গ্রেফতার করেছে চাঁচল থানার পুলিশ। অভিযোগকারী আকাশদীপ চ্যাটার্জির বলেন, দীর্ঘদিন ধরে ওষুধের দোকানের আড়ালে গর্ভপাত করানোর প্রক্রিয়া চালাচ্ছেন ঔষধ ব্যবসায়ী। আজ ওই দোকানের ভিতরে দুজন মহিলাকে ঢুকতে দেখেই আমি হানা দি। মোবাইলে ভিডিও করি এবং পুলিশকে খবর দি। পুলিশ এসে দুজনকে গ্রেপ্তার করেছে। আমরা চাই এই কারবার বন্ধ হোক।
অন্যদিকে, বিসিডিএ জোনের সম্পাদক প্রণব পাল জানান, অভিযোগের ভিত্তিতে ওই ওষুধ ব্যবসায়ীর লাইসেন্স বাতিলের জন্য আবেদন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা এই ধরনের কারবার কখনোই বরদাস্ত করব না। গর্ভপাত পুরোপুরিভাবে বেআইনি। এ ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। পুলিশ ব্যবস্থা নিচ্ছে। দাবি চাঁচও বিধানসভা বিজেপি অবজারভার অভিষেক সিংহানিয়া।