মালদায় ১০০ কোটি টাকার প্রতারণা কাণ্ডে আবগারি দপ্তরের ডেপুটি এক্সাইজ কালেক্টরসহ গ্রেফতার ২, ৭ দিনের পুলিশ হেফাজত

Spread the love

মালদা ১৪ আগষ্ট : মালদা জেলার আবগারি দপ্তরের ডেপুটি এক্সাইজ কালেক্টর শুভদীপ ঘোষ এবং তাঁর এক সাকরেদ অগ্নি মিত্রকে গ্রেফতার করল ইংরেজ বাজার থানার পুলিশ। ২০২৫ সালে এই আবগারি আধিকারিক মালদহ জেলাতে টাকা ডবল করে দেওয়ার নাম করে প্রায় ১০০ কোটি টাকা তুলে ছিল। ইংরেজ বাজার থানাতে অভিযোগ হয় পুলিশ তদন্তে নেমে ৪৭ জন প্রতারিত ব্যক্তির খোঁজ পাই। এই ৪৭ জনের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে মঙ্গলবাড়িতে আবগারি দপ্তরের অফিস থেকেই এই কারবার চালাতেন। প্রাথমিক ভাবে পুলিশ ৫০ কোটি টাকা বাজার থেকে তুলেছে বলে হদিশ পেয়েছে। ইংরেজ বাজার থানাতে অভিযোগ হয়েছে জানতে পেরে শুভদীপ ঘোষ এবং অগ্নি মিত্র গাঢাকা দিয়ে ছিলেন। ইংরেজ বাজার থানার পুলিশ গতকাল সোদপুর থেকে দুই জনকে গ্রেফতার করে। আজ ধৃতদের মালদহ জেলা আদালতে তুলে। পুলিশ আদালতের কাছে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *