নির্বাচনের আগে মালদায় অস্ত্র পাচার রুখল পুলিশ, বিহারের পাঁচ কারবারি গ্রেফতার

Spread the love

মালদা , ২৫ মার্চ : নির্বাচনের প্রাক মুহুর্তে বিহার থেকে এই রাজ্যে আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা। বিহার সীমান্তে নাকা চেকিং উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র। সাফল্য মালদা জেলা পুলিশের। গ্রেফতার বিহারের পাঁচ অস্ত্র কারবারি। উল্লেখ্য নির্বাচন ঘোষণা হতেই জেলা জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। মালদহের ভারত বাংলাদেশ এবং বিহার সীমান্তে চলছে নাকা চেকিং। ঠিক সেই রকমই চাঁচল থানার নলকুঠিয়া বিহার সীমান্ত এলাকায় নাকা চেকিং সময় ৫ জনকে আটক করা হয়। মালদায় অস্ত্র

এরপর তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি সেভেন এম এন পিস্তল, দুটো ওয়ান সাটার এবং চার রাউন্ড কার্তুজ। এরপরই এই পাঁচজনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্র জানা গেছে ধৃতরা হল, অমিত কুমার সাহা, গণেশ মহালদার, সুখদেব সাহা, মোঃ রিয়াজুল এবং মোহাম্মদ আমান। ধৃতদের প্রত্যেকের বাড়ি বিহারের কাটিহার জেলায়। মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, বিহার থেকে অস্ত্রগুলি বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল। আজ ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। মালদায় অস্ত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *