দুর্গা মণ্ডপে ঢুকে মহিলাদের উপর হামলার অভিযোগ

Spread the love

মালদা, ২৩ আগস্ট : দুর্গাপুজোর মণ্ডপে ঢুকে মহিলা সদস্যদের সঙ্গে ধাক্কাধাক্কি ও হামলার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে মালদা শহরের অভিরামপুর এলাকায় মহিলা পরিচালিত একটি দুর্গাপুজোর মণ্ডপে। ঘটনায় এক মহিলা আহত হয়েছেন বলে অভিযোগ। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান পুজো কমিটির সদস্যরা।
পুজো কমিটির মহিলা সদস্যদের অভিযোগ, মণ্ডপ চত্বরে এক ব্যক্তি ভাড়া নিয়ে টোটো সারাইয়ের কাজ করেন। পুজোর সময় মণ্ডপ চত্বর সাধারণত ফাঁকা থাকে। এদিন কয়েকজন দুষ্কৃতী মণ্ডপে ঢুকে চত্বর পরিষ্কার রাখার দাবি জানায়। সেই সময় মহিলা সদস্যদের সঙ্গে তাদের বচসা শুরু হয়। অভিযোগ, এরপরই দুষ্কৃতীরা মহিলাদের ধাক্কাধাক্কি করে এবং এক মহিলাকে মারধর করে বলে অভিযোগ। ঘটনায় মণ্ডপ চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুজো কমিটির সদস্যদের দাবি, মহিলা পরিচালিত পুজো মণ্ডপে ঢুকে এভাবে হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার পর আহত মহিলাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়।
ঘটনার প্রতিবাদ জানিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন পুজো কমিটির মহিলা সদস্যরা। ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। যদিও দুষ্কৃতিদের কাউকে চিনতে পারেন নিবলে দাবি মহিলাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *