তৃণমূল প্রার্থীকে স্যালুট ঘিরে বিতর্ক, মালদায় তীব্র রাজনৈতিক তরজা

Spread the love

মালদা , ২৮ এপ্রিল : তৃণমূল প্রার্থীকে দেখে স্যালুট মালদার অতিরিক্ত পুলিশ সুপারের। গণনা কেন্দ্রে প্রার্থী ঢুকতেই তাকে স্যালুট। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা৷ বিজেপির অভিযোগ, রাজ্যের শাসকদল কীভাবে পুলিশ আধিকারিকদের দলদাসে পরিণত করে রেখেছে এটাই তার উদাহরণ৷ যদিও পালটা শাসকদলের দাবি, আই পি এস দের একটা সৌজন্যতা থাকে। যেহেতু তিনি একটা সময় আইপিএস অফিসার ছিলেন। সেই কারণেই জুনিয়র অফিসার তাকে স্যাল্যুট করেছেন। প্রথম দফার নির্বাচনের পর থেকে মালদা জেলার দুই গণনাকেন্দ্রের স্ট্রংরুমে বন্দি রয়েছে ইভিএম৷ মালদা কলেজে রয়েছে পাঁচটি বিধানসভা এলাকার স্ট্রংরুম৷ মালদা পলিটেকনিক কলেজে রয়েছে সাতটি বিধানসভা এলাকার ইভিএম৷ এদিন জেলা নির্বাচনি আধিকারিক তথা জেলাশাসক ও পুলিশ সুপার সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের নিয়ে গণনাকেন্দ্রের নিয়মাবলী নিয়ে বৈঠক করেন৷ একে একে প্রার্থীরা মালদা কলেজে আসতে শুরু করে৷ এক সময় মালদা কলেজে এসে পৌঁছন চাঁচল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়৷ তিনি মালদা কলেজে প্রবেশ করে পুলিশ সুপার অনুপম সিংয়ের সঙ্গে হাত মেলান৷ এরপর অতিরিক্ত পুলিশ সুপারের দিকে এগিয়ে যেতেই প্রসূন বন্দ্যোপাধ্যায়কে স্যাল্যুট করেন অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *