ডবল ইঞ্জিন সরকারের উদ্যোগে মালদায় ফের শুরু ১০০ দিনের কাজ, তিন বছর পর কাজে ফিরলেন গ্রামীণ শ্রমিকরা

Spread the love

মালদা: রাজ্যে গঠিত হয়েছে বিজেপির ডবল ইঞ্জিনের সরকার। আর ডবল ইঞ্জিন সরকার গঠনের পরপরই সেই সরকারের সুফল পেলেন গ্রামীণ এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষ। প্রায় তিন বছর ধরে থমকে থাকা একশো দিনের কাজ অবশেষে শুরু হল শনিবার। এদিন সারা রাজ্যের সাথে মালদাতেও মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের অধীনে ‘একশো দিনের কাজ শুরু হয়। কাজের আনুষ্ঠানিক সূচনার ছবি নজরে আসে পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের ইসলামপুর গ্রামে। সেখানে একশো দিনের প্রকল্পে পুকুর সংস্কার কাজের আনুষ্ঠানিক সূচনা করেন উত্তর মালদার, সাংসদ খগেন মুর্মু, মালদা বিধানসভার বিধায়ক গোপাল চন্দ্র সাহা, পুরাতন মালদার বিডিও অনিক রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ অন্যান্যরা। কাজের সূচনার পর বিধায়ক এবং সাংসদ দুজনেই জানান, বিগত তৃণমূল সরকারের আমলে দুর্নীতির কারণে একশো দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছিল। ১০০ দিনের কাজ

প্রায় তিন বছর কাজ বন্ধ ছিল। কিন্তু রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গঠনের পর পুনরায় একশো দিনের কাজ শুরু হল। এখন থেকে জবকার্ডধারীরা দৈনিক ২৬০ টাকা মজুরিতে কাজ পাবেন। ফলে গ্রামীণ এলাকার মানুষকে আর কাজের জন্য বাইরে ছুটতে হবেনা।

One thought on “ডবল ইঞ্জিন সরকারের উদ্যোগে মালদায় ফের শুরু ১০০ দিনের কাজ, তিন বছর পর কাজে ফিরলেন গ্রামীণ শ্রমিকরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *