
মালদা: নির্বাচনের পরেও মানবিক রূপ অক্ষুন্ন হরিশ্চন্দ্রপুর বিধানসভার তৃণমূল প্রার্থী গরীবের বন্ধু মতিবুর রহমানের। রান্না করার সময় ভাতের হাড়ি পড়ে গিয়ে গুরুতর জখম দগ্ধ এক গৃহবধূর চিকিৎসার জন্য পাশে দাড়ালেন পরিবারের। হরিশ্চন্দ্রপুর বিধানসভার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কলা গ্রামের বাসিন্দা রহিমা খাতুন।বাড়িতে রান্না করার রান্না করতে গিয়ে হঠাৎ গরম ভাতের হাঁড়ি তার উপর পড়ে যায়। অনেকটা অংশ পুড়ে যায় শরীরের। এই মুহূর্তে তার চিকিৎসা চলছে।দিন আনে দিন খাওয়া অভাবী পরিবার।চিকিৎসার জন্য প্রয়োজন অর্থের। ওই এলাকার মানুষের কাছ থেকে এই কথা জানতে পারেন মতিবুর।

এদিন তিনি তার বাড়িতে গিয়ে পরিবারের হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন। এছাড়াও পরবর্তিতে চিকিৎসার জন্য সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।তার এই মানবিক উদ্যোগে সাধুবাদ জানিয়েছে পরিবারের লোক থেকে শুরু করে এলাকার মানুষ।এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আবার তিনি বলেন,”আমি দিল্লি যাব না এখানেই থাকব। যাদের ভাগানোর তাদের ভাগাবো।” নির্বাচনের ফলাফলের প্রাক্কালে তার এই মন্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল।