গঙ্গার ভয়াল থাবায় ভূতনী, কেশবপুর কলোনিতে তীব্র নদীভাঙন—দ্রুত প্রতিরোধের দাবিতে সরব চরবাসী

Spread the love

মালদা: গঙ্গা নদীতে জল বাড়তে ব্যাপক নদী ভাঙ্গন ভূতনীর কেশবপুর কলোনি এলাকায়। কয়েকশো মিটার দূরে গঙ্গা নদীর তান্ডব। দ্রুত ভাঙ্গন রোধ করার দাবি তুলেছেন ভূতনীর সাধারণ মানুষ। উল্লেখ্য বিগত কিছুদিন ধরেই গঙ্গা নদীতে হুহু করে জল বাড়ছে। ভূতনীর বিস্তীর্ণ এলাকা জুড়ে দফায় দফায় হচ্ছে নদী ভাঙ্গন।। গঙ্গা নদীর ছোবলে নদী পার চাষের জমি তলিয়ে যাচ্ছে। রাতে ঘুম হারিয়েছে নদীর তীরবর্তী এলাকার মানুষজন।

উল্লেখ্য বিগত দুই বছর ধরে তৃণমূল আমলে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছিল ভূতনী চরের কয়েক লক্ষ মানুষ। রাজ্যে পালাবদলের পর বিজেপির নতুন সরকার গঠন হয়েছে। ইতিমধ্যে পশ্চিম রতনপুর এলাকায় পালাবদলের পর ভাঙ্গন রোধের কিছুটা কাজও করেছে। তবে বিস্তীর্ণ এলাকায় এখনো চলছে ভাঙ্গন। সাধারণ মানুষ নতুন সরকারের কাছে দাবি জানিয়েছে অবিলম্বে ভূতনীর ভাঙ্গন রোধের কাজ করে চরবাসীকে বাঁচানো হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *