বিপুল পরিমাণ টাকার হদিশ মালদার গাজোলে। উদ্ধার ব্রাউন সুগার। গ্রেফতার দুই।

Spread the love

মালদা, ৬ আগষ্ট , মালদার গাজোলে উদ্ধার টাকার পাহাড়। জাতীয় সড়কে দুই সন্দেহজনক বাইক চালককে আটক করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করল পুলিশ। পাশাপাশি উদ্ধার হয়েছে ৬০০ গ্রাম ব্রাউন সুগার। টাকার মেশিন আনিয়ে চলছে গোনার কাজ। ঘটনাস্থলে গাজোল থানার আইসি সহ পুলিশ বাহিনী। ভিড় জমিয়েছেন কৌতূহলি মানুষ। মাদক ব্যবসার টাকা বলে প্রাথমিক অনুমান। ধৃতদের পরিচয় খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া টাকার পরিমান ৫০ লক্ষ টাকারও বেশি। অন্যদিকে প্রায় ৬০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। যারা আনুমানিক বাজার মূল্য আরও বেশকয়েক লক্ষা টাকা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় কৌতুহলী জনতার ভিড় জমে যায়। গাজোলের রাঙ্গাভিটা এলাকার ১২ নং জাতীয় সড়কে পুলিশের এই অভিযানে আসে সাফল্য। চলছে টাকা গোনার কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *