
মালদা ৪ ফেব্রুয়ারি : বাংলা জুড়ে যুবসমাজের মধ্যে
একতার বার্তা দিতে” খেলা হবে” কর্মসূচির মধ্য দিয়ে আজ থেকে শুরু হল তৃণমূলের এক নতুন কর্মসূচি, মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে জেলার ১৯ টি সাংগঠনিক ব্লকে ও টাউন এলাকায় শুরু হবে এই খেলা হবে কর্মসূচি,আগামী ১৫ দিন ধরে চলা উক্ত কর্মসূচিতে যোগদান করবে মালদার সর্বস্তরের যুবক-যুবতী, মা-বোনেরা সহ ক্রীড়া প্রেমী মানুষেরা, আজ ইংলিশ বাজার ব্লকের লক্ষীপুরে সেই কর্মসূচির আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস মহাশয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সভাধিপতি লিপিকা ঘোষ সহ অন্যান্য যুব নেতৃত্ব।