কেন্দ্রীয় মন্ত্রীকে বেলাগাম আক্রমণ তৃণমূল সভাপতির।

Spread the love

মালদা , ১৬ নভেম্বর : জেলা তৃণমূল সভাপতির গড়ে বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সফরের পরদিনই কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্দেশ্য করে বেলাগাম মন্তব্য মালদা জেলা তৃণমূল সভাপতির। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে কানকাটা খলিল বলে সম্বোধন করলেন তিনি। শুধু তাই নয়, তাদের এলাকায় দেখলে চিহ্নিত করে তাদের আর কান কেটে নেওয়ার নিদান। জেলা তৃণমূল সভাপতির বিতর্কিত মন্তব্যকে ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। রবিবার বিকেলে মালদার মালতীপুর বিধানসভায় আয়োজিত তৃণমূলের ডিজিটাল যোদ্ধাদের সভায় এমনই বিতর্কিত মন্তব্য শোনা যায় মালদা জেলা তৃণমূলের সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সিকে।
অভিযোগ,বিজেপি এলাকায় গিয়ে সম্প্রীতি নষ্ট করছে। মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করছে বিজেপির নেতারা।মূলত শনিবার সন্ধ্যায় মালতীপুর বিধানসভায় যান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর তার সফরকে ঘিরেই বিতর্ক মন্তব্য করেন জেলাসভাপতি।


তিনি পরে বক্তব্য দিয়ে বলেন, এলাকায় কেউ অপরাধ করলে সমাজে তাকে চিহ্নিত করতে কান কেটে নেওয়ার প্রচলন ছিল। ঠিক একই ভাবে এলাকায় গিয়ে সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে বিজেপির নেতারা।তাদের যাতে চেনা যায়, তাই সাধারণ মানুষকে সেই অপরাধীদের কান কেটে নেওয়ার কথা বলেছি।
পাল্টা বিজেপির উত্তর মালদহের সাধারণ সম্পাদক অভিষেক সিঙ্ঘানিয়া বলেন, ভোটের মুখে বাজার গরম করতেই এমন অবাঞ্ছিত বক্তব্য রাখছেন রহিম। তার অস্তিত্ব সঙ্কটে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *