এসআইআর ইস্যুতে মালদা জুড়ে কংগ্রেসের বিক্ষোভ, বিজেপি–তৃণমূল ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ

Spread the love

মালদা , ২১ জানুয়ারি : এসআইআর নিয়ে সরগরম মালদার রাজনীতি। এবারে জেলার প্রতিটি ব্লকে ব্লকে বিক্ষোভে নামলো জেলা কংগ্রেস। রাজ্যের তৃণমূল ও কেন্দ্রের বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্লক দপ্তরে প্রতিবাদ কর্মসূচি। বুধবার বিকেলে পুরাতন মালদা ব্লক দপ্তরের সামনে প্রথমে একটি প্রতিবাদ সভা তারপর বিক্ষোভ ডেপুটেশন করা হয়। যে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সদ্য তৃণমূল থেকে কংগ্রেসের যোগদান করা কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নুর, জেলা কংগ্রেসের সভাপতি ইশা খান চৌধুরী, প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন্দ্রনাথ হালদার সহ অন্যান্যরা।

এদিন এসআইআর ছাড়াও মোট পাঁচ দফা দাবিতে তাদের এই বিক্ষোভ ডেপুটেশন ও প্রতিবাদ সভা ছিল। প্রতিবাদ সভার প্রথম থেকেই কেন্দ্রের বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান এবং রাজ্যের তৃণমূলের বিরুদ্ধেও সুর চড়ান। এরপর ব্লক দপ্তরের মূল ফটকের সামনে মিছিল করে একটি বিক্ষোভ করা হয়। কংগ্রেসের অভিযোগ, তৃণমূল এবং বিজেপি সম্পূর্ণ চক্রান্ত করে নির্বাচন কমিশনকে ব্যবহার করে এসআর প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *