
মালদা ৬ জানুয়ারি : মালদা জেলার ১২ টি বিধানসভা আসনের মধ্যে বেশ কয়েকটি আসনে প্রার্থী নিয়ে বিরম্বনায় শাসক দল তৃণমূল কংগ্রেস। যার মধ্যে ইংরেজবাজার ও রতুয়া হচ্ছে গুরুত্বপূর্ণ। ইংরেজবাজার আসনে প্রার্থীর দৌড়ে নেই কেউ অন্য দিকে রতুয়া বিধানসভা আসনে ডজনের উপর প্রার্থীর দাবিদার। বৃহস্পতিবার মালদায় আসছেন অভিষেক ব্যানার্জি। তার আগে রীতিমত আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে দাঁড়িয়েছে ইংরেজবাজার রতুয়া এই দুই বিধানসভা কেন্দ্র। খোদ রতুয়ার তৃনমূল বিধায়ক সমর মুখার্জির গলায় আক্ষেপের সূর। বলছেন রতুয়া আসনটি তৃণমূল কংগ্রেসের একবারে নিরাপদ আসন। হয়তো তার জন্য সকলে এই কেন্দ্র থেকে দাঁড়াবার জন্য লম্বা লাইন। তার মধ্যে আমিও একজন। তবে দলই বলবে শেষ কথা। তৃণমূলের বর্ষিয়ান এই বিধায়ক সমর মুখার্জির সাথে এক সুরে সুর মিলিয়েছেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ছোটন মল্লিকও। রতুয়ায় হঠাৎ করে দেখা যাচ্ছে দাঁড়াবার জন্য তৃণমূল নেতাদের লম্বা লাইন অথচ সেখানে আমাদের রানিং এমএলএ রয়েছে সমর মুখার্জী। তিনি যথেষ্ট দক্ষ এবং রাজনৈতিক পারদর্শী। কিন্তু তার বয়স হয়েছে বলে অনেকেই সেখানে দাঁড়াবার জন্য আশা প্রকাশ করছেন। কিন্তু মালদা শহরের প্রাণকেন্দ্র ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রে দাঁড়াবার জন্য প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না। গত ২০২১ এর বিধানসভা নির্বাচনে হেভিওয়েট কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীকে হারিয়ে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। তাই নাকি এই কেন্দ্রে দাঁড়াবার সাহস পাচ্ছেন না কেউ। বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি জানান ,গোটা রাজ্যজুড়ে বিজেপির ভয় কাজ করছে। সেই ভয় কাজ করছে ইংলিশ বাজারে। TMC

সবাই জানে এই কেন্দ্রে তৃণমূলের যে প্রার্থী হবে সে বিপুল ভোটের ব্যবধানে হারবে। ঠিক একই রকম ভাবে ২০২৬ এর বিধানসভার যখন রেজাল্ট বের হবে দেখবেন ইংলিশ বাজারের মত রতুয়াতেও বিজেপির প্রার্থীরা জয়ী হচ্ছে। এই নিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, দলের নিয়ম জানেন না সমর বাবু, তার জন্য এই ধরনের কথাবার্তা বলছেন। আমাদের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক করবেন কে দাঁড়াবেন। অন্যদিকে ইংলিশ বাজার বিধানসভা প্রসঙ্গে কৃষ্ণেন্দু বাবু জানান, আমি তিনবার এই কেন্দ্র থেকে বিধায়ক হয়েছি। পরবর্তীতে আমি এখান থেকে হেরেছি। বামফ্রন্ট এবং বিজেপি তারা এক হয়ে আমাকে হারিয়েছে। তবে এই সমস্ত বিষয়ে এড়িয়ে গিয়ে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী জানান, আমাদের দল তৃণমূল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারাই ঠিক করে দিবেন কে কোথায় দাঁড়াবেন। TMC
লোকসভা ২০২৪ ——
রতুয়া
সময় মুখার্জি ১৩০৬৭৪
অভিষেক সিংহানিয়া ৫৫০২৪
নাজেমা খাতুন ১৬১৭৩
জয়ের ব্যবধান ৭৫৬৫০
লোকসভা ২০২৪
খগেন ৫৭৯০৮
প্রসুন ব্যানার্জি ৫৮০২১
মোস্তাক আলম ৯১৮৮০
ইংরেজবাজার
শ্রীরুপা মিত্র চৌধুরী ১০৭৭৫৫ /
কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী ৮৭৬৫৬
কৌশিক মিশ্র ১০৯৫৩
জয়ের ব্যবধান ২০০৯৯
লোকসভা ২০২৪
ঈশা খান চৌধুরী ৫১৩৫০
শ্রীরুপা মিত্র চৌধুরী ১৩৪২২২
সাহনাওয়াজ রায়হান ৩৫৪১৪