
কলকাতা, ১২ ডিসেম্বর : বাসন্তী হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কলকাতা পুলিশের এক এএসআই। মৃতের নাম শাহাবুদ্দিন বিশ্বাস। তিনি ভাঙড়-ডিভিশনের ডিসি অফিসে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাতে ডিউটি শেষে বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি।
বৈরামপুর এলাকায় পৌঁছতেই পিছন দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক তাঁর বাইকে জোর ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই এএসআইয়ের। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে। Kolkata Police ASI Death
ঘটনার পর স্থানীয়দের তৎপরতায় ট্রাকটিকে আটক করা গেলেও ট্রাক চালক পলাতক। তার সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। এদিকে আচমকা এই মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পুলিশ মহলে। Kolkata Police ASI Death
বাসন্তী হাইওয়ে দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। আবারও সেই হাইওয়েতে এক পুলিশ আধিকারিকের মৃত্যুতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।