তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে এনুমারেশন ফর্ম বিলি, বিতর্কে BLO

Spread the love

মালদা , ৫ নভেম্বর : ভোটারদের বাড়িতে নয়, তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন BLO, এমনই অভিযোগের ভিডিও সামনে এনে সরব বিজেপি। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম।মালদার চাঁচল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামের ঘটনা। সেখানকার কর্তব্যরত বিএলও আলোক চক্রবর্তী তিনি ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে চাঁচল গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম দিচ্ছেন।

এই ঘটনার ভিডিও ভাইরাল করে BLO র বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ তুলে সরব বিজেপি। যদিও BLO র দাবি- ফ্রম গোছানো হচ্ছিল, বিলি করার কোন প্রশ্ন নেই। গোটা ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *