
মালদা: পুলিশকে সাথে নিয়ে মাঠে বিজেপি নেতারা।ব্যাট হাতে পুলিশ। বল হাতে এবং উইকেট কিপিং এ বিজেপির দুই নেতা। পুরভোট পঞ্চায়েতের প্রাক্কালে মঞ্চ থেকে খেলা হওয়ার ডাক। পুলিশ ছাড়া বিজেপির অস্তিত্ব নেই কটাক্ষ তৃণমূলের।মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় হরিশ্চন্দ্রপুর হাই স্কুল মাঠে শিশুদের মাঠমুখি করতে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে হরিশ্চন্দ্রপুর ক্রিকেট একাডেমি।সেখানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার মেজো বাবু, বিজেপির মন্ডল সভাপতি অজয় পাশোওয়ান, উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি মনোজ দাস।ব্যাট হাতে মাঠে নামেন মেজো বাবু। বল করছিলেন অজয় পাশোওয়ান, উইকেট কিপার ছিলেন মনোজ। পরবর্তীতে মঞ্চ থেকে অজয় বলেন ব্যাটসম্যান বোলার উইকেট কিপার সব তাদের। এবার খেলা হবে। তৃণমূল আমলের চর্চিত খেলা হবে এবার বিজেপি নেতার গলায়। যদিও এই মন্তব্য সামনে আসতেই তৃণমূলের অভিযোগ পুলিশকে সাথে নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। পুলিশ ছাড়া বিজেপির কোন অস্তিত্ব নেই।