
মালদা , ৮ সেপ্টেম্বর : মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় গঙ্গার জল স্তর বৃদ্ধি হওয়ায় জল জমে গিয়েছে। ইতিমধ্যেই সেই সমস্ত এলাকার মানুষদেরকে উদ্ধার করে আশ্রয় স্থলে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে,গত কয়েকদিনে গঙ্গার জলের বেড়ে গিয়েছে। যার ফলে গঙ্গার জল ঢুকতে শুরু করেছে ইতিমধ্যে বিভিন্ন গ্রামে। বৈষ্ণবনগর ও কুম্ভরা এলাকার সীমান্তবর্তী এলাকাতেও জল ঢুকেছে। সেখানকার জলবন্দী মানুষদের উদ্ধার উদ্ধার করে আশ্রয় স্থলে নিয়ে যাওয়া হয়েছে। জেলার পুলিশ সুপার অনুপম সিং বলেন, আমাদের বৈষ্ণবনগর, পারলালপুর সংলগ্ন কিছু এলাকায় জল জমে গিয়েছে।
২-৪ ফুট জল এসে গিয়েছে। গঙ্গার জলস্তর প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। যার ফলে এসব জল সেখানে ঢুকে গিয়েছে। আমরা ৭০ থেকে ৭৫ জনকে আমাদের যে বন্যার আশ্রয়স্থল রয়েছে সেখানে নিয়ে গিয়েছি। দরকার হলে আরো মানুষকে সেখানে উদ্ধার করে নিয়ে যাব। সাধারণত সীমান্তের বৈষ্ণবনগর এলাকাতেই হয়। আর খুব বৃষ্টি হলে আমাদের হবিবপুরের কিছু অংশে জল জমে যায়। প্রধানত বৈষ্ণবনগর এলাকাতেই জল জমে। গঙ্গার জল