
মালদা , ৬ সেপ্টেম্বর : পরকীয়া সম্পর্কের জেরে নৃশংস ভাবে খুন।বাড়িতেই রান্না করার সময় দেওরের হাতে খুন বৌদি। কুড়াল দিয়ে গলা কেটে খুন বৌদিকে। কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার অভিযুক্ত দেওর। শনিবার রাতে মালদহের হরিশ্চন্দ্রপুরের রামনগর বাইসা এলাকায় ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়েই এলাকায় পৌঁছান চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা, হরিশ্চন্দ্রপুর থানার আইসি সুমিত কুমার ঘোষ সহ বিরাট পুলিশ বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় খুনে অভিযুক্ত দেওরকে। পুলিশ জানায়, নিহত মহিলার নাম অমৃতা ওরাও(২৭)। ধৃত দেওরের নাম পাঁচু ওরাও। পরকিয়ার জেরে খুন বলে প্রাথমিক ভাবে পুলিশের ধারণা। পরকীয়া
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রাতে রান্না করছিলেন অমৃতা। তার দুই নাবালক ছেলে রয়েছে। স্বামী নন্দলাল ওরাও ওই সময় বাড়িতে ছিলেন না। দুই ছেলে খেলাধুলা করছিল। ওই সময় আচমকা পিছন থেকে ধারাল কুড়ুল নিয়ে ঝাপিয়ে পড়ে। তার গলা কেটে খুন করে পালিয়ে যায়। অমৃতার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছেন অমৃতা। খবর পেয়ে ছুটে যান পুলিশ আধিকারিকরা। বিরাট পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে। তল্লাশি চালিয়ে ধরা হয় পাঁচুকে। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, অমৃতার সঙ্গে দেওরের অবৈধ সম্পর্ক ছিল। কিন্তু কিছুদিন ধরে পাঁচুকে তিনি এড়িয়ে চলছিলেন। তার অন্য কারও সঙ্গে সম্পর্ক রয়েছে সন্দেহে এই হামলা বলে সন্দেহ করছে পুলিশ।