সামসি কলেজে ABVP-র পতাকা ও স্বামীজির পোস্টার ছেঁড়ার অভিযোগ, গ্রেপ্তার ২; পলাতক মূল অভিযুক্ত

Spread the love

চাঁচল:কলেজ প্রাঙ্গণে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পতাকা ছিড়ে পদদলিত করে এবং স্বামীজির পোস্টার ছিড়ে সগর্বে সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট।এভিবিপির অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার দুই অভিযুক্ত। এখনো পলাতক মূল অভিযুক্ত তারিখ আনোয়ার।মালদার সামসি কলেজের ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে।ধৃতদের নাম দেবজিৎ সাহা ওরফে ঋজু এবং অরিজিৎ রবিদাস।অন্যদিকে সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে যাকে দেখা গেছে সামসি কলেজের ভেতরে এভিবিপির পতাকা এবং স্বামীজির পোস্টার ছিড়তে।সেই মূল অভিযুক্ত তারিখ আনোয়ার এলাকায় না থাকলেও সামাজিক মাধ্যমে ক্ষমা প্রার্থনা করে ভিডিও পোস্ট করেছে।তার দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছে এভিবিপি।দুই ধৃতকে এদিন চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে চাঁচল থানার পুলিশ। জানা গেছে গত ২২ তারিখ অভিযুক্তরা সামসি কলেজে এই ঘটনা ঘটে। তারপর তারিখ আনোয়ার তার প্রোফাইল থেকে সেই ভিডিও পোস্ট করে। ভিডিও ভাইরাল হতেই এভিবিপি চাঁচল থানা সহ উত্তর মালদার প্রত্যেকটি থানায় অভিযোগ দায়ের করে।এভিবিপির অভিযোগ,এর আগে চাচল কলেজে তৃণমূল ছাত্র পরিষদ রবীন্দ্রনাথের ছবি পুড়িয়েছিল।সেই মানসিকতার এখনো পরিবর্তন হয়নি। প্রত্যেকের কঠোর শাস্তির দাবি তুলেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *