
মালদা , ১৩ আগষ্ট : বিজেপির তেরঙ্গা যাত্রাকে কেন্দ্র করে দুই মহিলা নেত্রীর হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়াল মালদায়। আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছেন দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার মুখপাত্র তন্দ্রা পাল। তাঁর দাবি, তাকে মারধর করা হয়েছে। ঠোঁট ও মুখে আঘাত লেগেছে। ঘটনাস্থল থেকেই সোশ্যাল মিডিয়ায় লাইভ করে বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে প্রতিকার চান তিনি।

ইংরেজ বাজারের পুড়াটুলির বিজেপি কার্যালয় থেকে তেরঙ্গা যাত্রা বের হয়। মিছিল শেষে ছবি তোলা নিয়ে তন্দ্রা ও তনুশ্রী দাসের মধ্যে বচসা থেকে হাতাহাতি হয় বলে দলিয় সুত্রের খবর। তন্দ্রার দাবি, তাঁকে মারধর করা হয়েছে। তিনি দলীয় নেতৃত্বকে জানিয়েছেন। অভিযোগের আঙুল তুলেছেন দলের অপর এক নেত্রী তনুশ্রী দাসের বিরুদ্ধে। যদিও তনুশ্রী দাস মিডিয়ার কোন বক্তব্য দিতে না চাইলেও তাঁর কথা বিষয়টি জেলা সভাপতি সহ একাধিক নেতাদের উপস্থিতিতে ঘটেছে বলে যা বলার জেলা সভাপতি বলবেন। জেলা নেতৃত্বের উপর তাঁর ভরসা রয়েছে। এদিকে ঘটনার বিবরনে জানা গিয়েছে, ১২ নং ওয়ার্ডে গত পুর নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন ১৩ নং ওয়ার্ডের বাসিন্দা তনুশ্রী দাস। কিন্তু হেরে যান। অন্যদিকে ১২ ওয়ার্ডে প্রার্থী হিসেবে দাবিদার তন্দ্রা পাল। তিনি আবার ১২ নং ওয়ার্ডের বাসিন্দা। স্বভাবতই তনুশ্রী দাসের গতকাল উপস্থিত মেনে নিতে পারেনি। বিজেপির তেরঙ্গা যাত্রাকে ঘিরে শুরু হয়ে যায় তন্দ্রার সাথে তনুশ্রীর বিরোধ। মিছিল শেষে তনুশ্রী জেলা সভাপতির ঘরে ঢুকে অভিযোগ জানাতে যায় তন্দ্রা পালের বিরুদ্ধে। জেলা সভাপতি অজয় গাঙ্গুলি সহ একাধিক নেতা উপস্থিতিতে ফের মারপিট শুরু করে দুই নেত্রী। তনুশ্রীকে গালে ৪ /৫ থাপ্পর মারে তন্দ্রা বলে অভিযোগ। পাল্টা প্রতিরোধে যায় তনুশ্রী। গোটা ঘটনায় হতবাক হয়ে পরে জেলা নেতৃত্ব। বিষয়টি রাজ্য সভাপতি কে জানিয়েছে বিজেপি জেলা নেতৃত্ব। দলের এক নেতার কথায় তন্দ্রা পালের আচরণে বেজায় ক্ষুব্ধ মালদা বিজেপি জেলা নেতৃত্ব। কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তারা।
এ বিষয়ে ক্যামেরার সামনে কোন বক্তব্য দিতে চাননি জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘ঘরের মধ্যে দুই মহিলার ঝগড়া হয়েছে। বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন।