সমবায়ের জমি বিক্রির অভিযোগে বিধায়ককে থানায় তলব, বেরোতেই ‘চোর চোর’ স্লোগান বিজেপির

Spread the love

মালদা: ক্ষমতার অপব্যবহার ৷ দায়িত্বে থাকাকালীন কাউকে কিছু না-জানিয়ে কো-অপারেটিভ সোসাইটির জমি বিক্রির অভিযোগ বিধায়ক সমর মুখোপাধ্যাযের বিরুদ্ধে। এই ঘটনায় চাঁচল থানায় লিখিত অভিযোগের আজ বিধায়ককে থানায় ডেকে পাঠালেন চাঁচল থানার পুলিশ। সমবায় সমিতির জমি বিক্রির মামলায় আজ বুধবার বিধায়কের তলপ করেছেন মালদার চাচোল থানার পুলিশ। সকাল দশটা নাগাদ থানায় পৌঁছান ফতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়। এখন চলছে জিজ্ঞাসাবাদ। জমি মামলায় হাজিরা দিতে গিয়ে থানা থেকে বের হতেই তৃণমূল বিধায়ক কে ঘিরেই চোর চোর স্লোগান বিজেপি কর্মী সমর্থকদের। মালদার চাঁচলের ঘটনা। তৃণমূল বিভাগের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা। বিজেপি কর্মীদের আঙ্গুল উচিয়ে দেখে নেওয়ার হুমকি দিলেন তৃণমূল বিধায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *