“১৫ বছর লুটপাট করে এখন পালিয়েছে, নব্য তৃণমূল ও ৬০ বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক মতিবুর”

Spread the love

মালদা , ৪ জুন : ১৫ বছর ধরে লুটেপুটে খেয়ে, ব্যাপক দুর্নীতি করে, নিজেদের এলাকা শুষে নিয়ে ছিবড়ে করে দিয়ে, এবার নব্য তৃণমূল তৈরি করেছে তাঁরাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যবহার করে সামনে রেখে লুটেছে, এখন তদন্তের ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে পালিয়ে গেছে। যে থালায় খেয়েছে সেই থালাতেই ফুটো করেছে। ঋতব্রত সহ একসাথে প্রায় ৬০ জন বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক মতিবুর রহমান। তাঁর কথায় কাউকে কাঁদালে একসময় নিজেকেও কাঁদতে হয়। আগামীতে মিলিয়ে নেবেন।


মালদায় ৬ জন তৃণমূল বিধায়কের মধ্যে চার জনই ঋতব্রতর সঙ্গে । নিজেকে একরকম আড়ালে রেখেছেন মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। অন্যদিকে হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মতিবুর রহমান কিন্তু সরাসরি সোস্যাল মিডিয়ায় সরব হয়েছেন, তৃণমূল কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিয়ে ছিলেন। এবার ক্যামেরার সামনে তৃণমূল বিধায়কদেরই তুলোধুনা করলেন। অন্যদিকে, মোতিবুরের এই বক্তব্য নিয়ে ক্ষুব্ধ সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন।তার এই মন্তব্য প্রসঙ্গে পাল্টা মতিবুর কে আক্রমণ করে সাবিনার মন্তব্য,”মতিবুর কি বিধানসভার বাইরে থাকবে। দুই দিন হলো তৃণমূলে এসেছে কিছুই জানে না।” অন্যদিকে এই ঘটনা নিয়ে কটাক্ষ করে বিজেপির দাবি,”তৃণমূল বলে আর কিছু নেই। তাদের নিয়ে কিছু বলার নেই।”

One thought on ““১৫ বছর লুটপাট করে এখন পালিয়েছে, নব্য তৃণমূল ও ৬০ বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক মতিবুর”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *