
চাঁচল : যে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে রবীন্দ্রনাথের ছবি পড়ানোর অভিযোগ উঠেছিল। তোলপাড় হয়েছিল রাজনীতি।সেইখানেই এবার গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করে উড়লো এবিভিপির পতাকা।রাজ্যে পালা বদলের পরে এবার চাঁচল কলেজে প্রথমবারের মতো উড়লো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পতাকা।সোমবার সকালে তরলতলা মোড় থেকে কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিদ্যার্থী পরিষদের নেতৃত্ব মিছিল করে কলেজে আসে। কলেজ গেটে লাগানো হয় এভিপির পতাকা।রবীন্দ্রনাথের ছবি পোড়ানো সহ দুর্নীতি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ কে আক্রমণ করে বিদ্যার্থী পরিষদের নেতৃত্ব। পরবর্তীতে একটি প্রতিনিধি দল কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করে। সেখানে তারা দাবি করে সচিত্র পরিচয় পত্রসহ কলেজে কারোর প্রবেশ যাতে বন্ধ হয়।ভয় মুক্ত এবং দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গন হয়। অধ্যক্ষ আশ্বাস দেন কলেজের উন্নতিকল্পে সমস্ত রকম সহযোগিতা কলেজ কর্তৃপক্ষ করবে।এদিন উপস্থিত ছিলেন রূপচাঁদ শীল (ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার, অখিলভারতীয় বিদ্যার্থী পরিষদ), সুজিত মন্ডল (উত্তর মালদা জেলা সহ প্রমুখ এবিভিপি), প্রসূন চৌধুরী (নগর সভাপতি এবিভিপি)