
মালদা ৮ এপ্রিল : মুফেক্কারুল কে হেফাজতে নিতে মালদা জেলা আদালতে আবেদন করলো না এন আই এ। জেল হেফাজতে পাঠালো মালদা জেলা আদালত। ১৭ ই এপ্রিল এই মামলার শুনানি।
মোফেক্কারুল ইসলাম বলেন, ভোটারদের নাম যতক্ষণ না নথিভুক্ত হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে। এন আই এ পাঠাক আর সিবিআই এ পাঠাক , তদন্তে আইনের সহযোগিতা করব। আমি সুজাপুরে ছিলাম কিন্তু মোথাবাড়ি তে আমাকে অভিযুক্ত বানিয়েছে। আমি এই আন্দোলনকে উঠিয়ে দিতে সহযোগিতা করেছিলাম। পুলিশের সাথে কথা হয়েছিল। অতিরিক্ত জেলাশাসক ঘটনাস্থলে ছিলেন। সব জানেন।