
মালদা ৮ এপ্রিল : প্রয়াত হলেন গনিখানের ভাই আবু হাসেম খান চৌধুরী। দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। কলকাতায় একটি নার্সিংহোমে চিকিৎসা চলছিল। রাত ৯টা ৫০ মিনিট নাগাদ কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে পরলোকগমন করেছেন।।
তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন বিশিষ্ট নেতা, প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র-এর দীর্ঘদিনের সাংসদ ও বিধায়ক।। মানুষের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা, জনসেবার প্রতি নিষ্ঠা এবং সরল জীবনযাপন তাঁকে সবার হৃদয়ে অমর করে রাখবে।।
তাঁর প্রয়াণে মালদা তথা রাজ্যের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হলো।