গাজোলে ফ্লাইং স্কোয়াডের গাড়িতে সিসিটিভি ক্যামেরা, নজরদারিতে নতুন উদ্যোগ নির্বাচন কমিশনের

Spread the love

গাজোল, ২৪ মার্চ : এবারের রাজ্যের বিধানসভা নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করতে একের পর এক নজির বিহীন পদক্ষেপ গ্রহণ করছে নির্বাচন কমিশন। এর আগে দেখা গেছে বুথে বুথে আধা সামরিক বাহিনী, ক্লোজ সার্কিট ক্যামেরা, কুইক রেসপন্স টিম, অবজারভার এবং মাইক্রো অবজারভারদের নজরদারি সহ বেশ কিছু পদক্ষেপ। এবার তার সাথে নতুন যোগ হলো ফ্লাইং স্কোয়াডের গাড়িতে ক্লোজ সার্কিট ক্যামেরা। গাড়ির মাথায় লাগানো থাকবে শক্তিশালী ক্যামেরা। মোবাইল অ্যাপের সাথে যুক্ত থাকবে এই ক্যামেরা। এলাকায় কি ঘটনা ঘটছে সঙ্গে সঙ্গে ক্যামেরার মাধ্যমে নির্বাচন কমিশন সেই সমস্ত ছবি পেয়ে যাবে। গাজোল বিধানসভা কেন্দ্রের ফ্লাইং স্কোয়াড এর ন’টি গাড়িতে লাগানো হচ্ছে এই ক্যামেরা। সোমবার ব্লক ক্যাম্পাসে দেখা গেল জোড় কদমে চলছে গাড়ির মাথায় ক্যামেরা লাগানোর কাজ। তদারকি করছেন সনাতন মন্ডল নামে এক ব্যক্তি।তিনি বললেন,ফ্লাইং স্কোয়াডের নটি গাড়ির মাথায় এই ক্যামেরা লাগানো হচ্ছে।

থ্রি এম পি ফোর জি মিনি প্যান টিল্ট ক্যামেরাগুলি মোবাইল এবং কম্পিউটারে অ্যাপস এর মাধ্যমে যুক্ত থাকবে। ফলে যে কোন জায়গায় বা অফিসে বসে বিভিন্ন এলাকার ঘটনার ছবি সরাসরি দেখা যাবে।কোন রাজনৈতিক দল কি ধরনের কর্মসূচি পালন করছে, এলাকায় কোন গন্ডগোলের ঘটনা ঘটছে কিনা, সমস্ত ছবি সঙ্গে সঙ্গে ধরা পড়বে। গাজোলে আজ থেকে গাড়িতে ক্যামেরা ইনস্টল করার কাজ শুরু হল। খুব তাড়াতাড়ি সমস্ত কাজ শেষ করে ফেলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *