ঋণ নিয়ে আলু চাষ, অকাল বৃষ্টিতে জলের তলায় আলুর জমি, দুশ্চিন্তায় বিষপান করে আত্মঘাতী আলু চাষী, শোকের ছায়া, পরিবারের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব বিজেপি প্রার্থী

Spread the love

মালদা ২৪ মার্চ : বৃষ্টিতে জমির আলু জমিতেই পচে নষ্ট হয়ে যাওয়ায় ঋণের দায়ে দুশ্চিন্তায় বিষপান করে আত্মঘাতী হলেন এক আলুচাষী। মঙ্গলবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ও শোকের ছায়া তৈরি হল পুরাতন মালদহের মহিষবাথানী অঞ্চলের তেলিপুকুর এলাকায়। জানা গেছে, আত্মঘাতী আলুচাষীর নাম বিপতি রাজবংশী (৬৩), বাড়ি পুরাতন মালদা ব্লকের মহিষবাথানী অঞ্চলের তেলিপুকুর এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, বিপতি রাজবংশীর নিজের এক বিঘা জমি রয়েছে। সেই জমি সহ লিজে নেওয়া আর ৪ বিঘা জমিতে তিনি এই বছর ধারদেনা, ঋণ মহাজন করে আলুর চাষ করেছিলেন। জমির ফসল তুলে সমস্ত ধারদেনা পরিশোধ দিয়ে লাভের মুখ দেখার আশায় ছিলেন। কিন্তু সমস্ত আশায় জল ঢেলে দেয় গত শুক্রবার ও শনিবারের বৃষ্টি। প্রচন্ড বৃষ্টিতে পাঁচ বিঘা জমির সমস্ত আলু জমিতেই পচে নষ্ট হয়ে যায়।

তাই আলু নষ্টে যাওয়ার পর থেকেই তার মাথায় হাত পড়েছিল। চরম দুশ্চিন্তায় ভুগছিলেন।কীভাবে ধারদেনা পরিশোধ দেবেন তা ভেবে কুল কিনারা কিছুই পাচ্ছিলেন না। চরম মানসিক অবসাদে ভুগছিলেন। তাই অবসাদ, দুশ্চিন্তার কারণেই সোমবার রাতে বাড়িতেই জমিতে দেওয়া বিষ খেয়ে তিনি আত্মঘাতী হন বলে খবর। স্বভাবতই কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। মৃত আলুচাষীর অসহায় পরিবারের জন্য সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানান প্রতিবেশিরা।
এদিন মৃত আলু চাষের পরিবারের পাশে এসে দাঁড়ান মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহা তিনি রাজ্য সরকার কৃষক বিরোধী সরকার কৃষকরা সঠিক মূল্য ফসলের দাম পায় না সুর চড়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *