
মালদা , ২৪ মার্চ : সরকারি খাস জমিতে বিজেপির দলীয় কার্যালয়। অভিযোগ তুলে সরব তৃণমূলের শ্রমিক নেতা।যদিও অভিযোগ মানতে নারাজ বিজেপি প্রার্থী। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভা। এইবার ওই বিধানসভায় বিজেপির প্রার্থী হয়েছেন প্রাক্তন সেনা রতন দাস। হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় নির্বাচন উপলক্ষে বিজেপির একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছেন বিজেপির প্রার্থী। হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সাহেব দাস মঙ্গলবার ওই দলীয় কার্যালয়ের সরব হয়ে সামনেই অভিযোগ তুলেছেন যে জায়গায় বিজেপির কার্যালয় সেটা সরকারি খাস জায়গা।

তৃণমূলের আরো অভিযোগ ক্ষমতায় আসার আগেই সরকারি জমি দখল করছে বিজেপি।এই নিয়ে তারা প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।যদিও বিজেপি প্রার্থী রতন দাস অভিযোগ না মানলেও এই নিয়ে সদুত্তর দিতে পারেননি।