বিধানসভায় কোন দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে না, হূমায়ুন

Spread the love

মালদা , ১২ মার্চ : বিধানসভা নির্বাচনে কোন রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। না, বিজেপি পারবে না টিএমসি পারবে। একশোর বেশি আসন নিয়ে আমরা বিধানসভায় যাব। উপ মুখ্যমন্ত্রী দাবি জানাবো। মালদায় সাংবাদিক সম্মেলনে দাবি জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের।

অ্যাজ জুডিকেশন তালিকায় থাকা ভোটারদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে মালদায় জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেয় জনতা উন্নয়ন পার্টি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির। হুমায়ুন আশঙ্কা প্রকাশ করে বলেন, তার কাছে প্রমাণ আছে অ্যাড জুডিকেশন তালিকায় থাকা ত্রিশ শতাংশ মানুষের নাম ট্রাইব্যুনালে পাঠানো হবে। সেটা হলে সুপ্রিম কোর্টে যাবেন তিনি। আইএসএফ , কংগ্রেস সিপিমের সাথে জোট হবে না। মিমের সাথে জোট হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *